ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে অতুলন দাস আলো ও অদিতি আদৃতা সৃষ্টি। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইমরান নূর নিরব।
মঙ্গলবার (১ নভেম্বর) শেষ হওয়া দুই দিনব্যাপী ছাত্র মৈত্রীর ২১তম জাতীয় সম্মেলনে মোট ৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়।
এর আগে গত সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে জাতীয় ও দলীয় সংগীতের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়।
সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যকার মামুনূর রশীদ। এরপরে টিএসসি অডিটরিয়ামে সম্মেলনের মূল আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের সম্মতিক্রমে অতুলন দাস আলোকে সভাপতি ও অদিতি আদৃতা সৃষ্টিকে সাধারণ সম্পাদক এবং ইমরান নূর নিরবকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।
আগামী ১ বছরের জন্য নবনির্বাচিত কমিটির ঘোষণা দেন বিদায়ী সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি: ইয়াতুন্নেসা রুমা, তারিকুল ইসলাম, নুরুল আদনান মোস্তফা, ওহীদুর রহমান, আলমগীর হোসেন, হিসাম খান ফয়সাল, এস কে রুবেল, নাহিদ মোর্শেদ লিখন, মাসুদ রানা চৌধুরী, বিকাশ চন্দ্র মন্ডল।
সহ-সাধারণ সম্পাদক: তানভীন আহমেদ, আশরাফুল বিন শফী রাব্বী, সুমাইয়া পারভীন ঝরা; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহিম মুনতাসির, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক এস এম মাইনুল সাগর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিষু রাম মুরমু, অর্থ বিষয়ক সম্পাদক ছোটন মাহমুদ, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক স্বর্ণা রানী শীল, দপ্তর সম্পাদক মাহফুজ হাসান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন শাওন, সমাজকল্যাণ বিষয়ক, সম্পাদক এস এম আলাউদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক আরুপ কুমার মিত্র।
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
সব মন্তব্য
No Comments