জাকির হোসেন আজাদী : উৎসব মুখর পরিবেশে প্রফেসর হামিদ মোল্লা রচিত তিনটা বই-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান গতকাল (১৪ মে) শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশিত বই তিনটি যথাক্রমেঃ(১) শেকসপীয়রের নাট্যজগত,(২)দ্য গোল্ডেন বুক অব টেগোর ও রবীন্দ্রনাথ এবং(৩) রবীন্দ্র সংগীতের মর্মকথা।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জনাব বাসুদেব বসু,অধ্যক্ষ,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, জনাব কবির রায়হান ও জনাব শুভ্র আহম্মদ।সভাপতিত্ব করেন ভাষা-গবেষক কাজী মুহাম্মদ অলিউল্লাহ।
সব্যসাচী আবৃত্তি সংসদ কর্তৃক আয়োজিত ও পরিচালিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঐ সংগঠনের সম্পাদক জনাব মনিরুজ্জামান ছট্টু এবং অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এর সভাপতি হেনরী সরদার।
সকল বক্তাই এ ব্যাপারে ঐকমত্য ব্যক্ত করেন যে একই সাথে একই লেখকের তিন তিনটি বই-এর প্রকাশনা সত্যিই এক বিরল ঘটনা।
লেখক হামিদ মোল্লা তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে বলেন, যে প্রকাশনার ব্যাপারে সকলের সহযোগিতা পেয়েছেন বলেই তিনি কাজটি সফল করতে পেরেছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বই তিনটি পড়ার জন্য সকলকে অনুরোধ করেন।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments