স্টাফ রিপোটার: বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হাজারো সন্ত্রাসের বেড়াজাল ছিন্ন করে জনগণ স্থিতি, শান্তি ও নির্ভয়ে কথা বলাসহ সকল মৌলিক মানবাধিকার ফিরিয়ে আনার দুর্বার সংগ্রামে শামিল হতে দৃঢ় সংকল্পবদ্ধ। বর্তমান শতকে বাংলাদেশে সভ্যতার বড় সংকট নব্য আওয়ামী বাকশালী কতৃর্ত্ববাদী শাসন।শুক্রবার ২৮ জুলাই এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, নিজেদের সীমাহীন ব্যর্থতা ঢাকার জন্য এখন মিথ্যার বাড়াবাড়ি তাদের একমাত্র সম্বল। মিথ্যা দিয়েই তারা মানুষকে বিভ্রান্ত করতে পারবে বলে একটা অযৌক্তিক ধারণা পোষণ করে। তাদের সকল কলাকৌশল এখন কাজে লাগছে না। লজ্জা শরম হারিয়ে রাজনেতা থাকার দিন শেষ হয়ে এসেছে।
তিনি আরও বলেন, আজকের মহাসমাবেশ ছিল ঐতিহাসিক এবং সাম্প্রতিক কালের এক অবিস্মরণীয় জমায়েত। এই জমায়েতকে বাধাগ্রস্ত করার জন্য পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা ঢাকাসহ দেশব্যাপী মহাতান্ডব শুরু করে। ঢাকার বিভিন্ন প্রবেশ পথে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদেরকে ঢুকতে বাধা দেয়া হয়েছে, যানবাহন থেকে নামিয়ে দেয়া হয়েছে, পকেট তল্লাশী করা হয়েছে, মোবাইল ফোন চেক করা হয়েছে, ঢাকাসহ বিভিন্ন জেলায় বাসসহ বিভিন্ন যানবাহন বন্ধ করার পরেও মানুষের ধাবমান স্রোতকে রুদ্ধ করা যায়নি।
বিএনপির এই নেতা , আজকের সমাবেশ থেকে ঘোষিত বিএনপি’র উদ্যোগে আগামীকাল ২৯ জুলাই শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশ পথে বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি সফল করার জন্য ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে উদাত্ত আহবান জানিয়েছেন।
আগামীকাল গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট, শনির আখড়া, মুক্তি স্মরণী পয়েন্টে অবস্থান কর্মসূচি পালিত হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments