সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ফাতেমা (৫) ও আব্দুস সবুর (৯) নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের উলুপুর গ্রামের বারনই নদীতে এই দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ আব্দুস সবুরের মরদেহ ৪ ঘন্টা পর উদ্ধার করেছ ডুবুরী দল। সবুর একই গ্রামের সাহাদ ইসলামের ছেলে ও নিখোঁজ ফাতেমা সাইফুল ইসলামের মেয়ে। শিশুরা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ফাতেমা ও সবুর তাদের বাড়ী সংলগ্ন বারনই নদীতে অন্যদের সাথে গোসল করতে নামে। এসময় নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে ভাই সবুর তাকে বাঁচাতে গিয়ে সেও পানির স্রোতে ডুবে যায়। ঘটনাটি আশেপাশের লোকজনের মুখে শুনতে পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায়না। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজশাহীর ফায়াস সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ ও স্থানীয় হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, খবর পেয়ে ডুবুরী দল প্রায় এক ঘন্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছু দূর থেকে সবুরের মরদেহ উদ্ধার করে, এ সংবাদ লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফাতেমা নিখোঁজ ছিলো। ডুবুরীদল তাদের অভিযান সমাপ্ত ঘোষণা করেন।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments