রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি ইউনিয়নের গোয়ালিয়ার পাড় নামক স্থানে বাকী খাওয়ার পাওনা টাকা চাওয়ায় আ.খালেক বেপারী (৭৫) নামের এক বৃদ্ধ চা দোকানীকে পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে শনিবার রাতে বানারীপাড়া থানায় দুই সহোদর মো. রবিউল ইসলাম ও মো. শরীফকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগ সুত্রে জানা গেছে,উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের গোয়ালিয়ার পাড় নামক স্থানে বৃদ্ধ আ. খালেক বেপারীর ছোট আকারের একটি চায়ের দোকান রয়েছে। একই এলাকার শাহজাহান বেপারীর ছেলে রবিউল বিভিন্ন সময় ওই চায়ের দোকান থেকে বাকীতে ২২৮০ টাকার খাবার খান। দীর্ঘদিনেও পাওনা ওই টাকা পরিশোধ না করে রবিউল দোকানী খালেক বেপারীকে দিচ্ছি দেবো বলে ঘুরাতে থাকেন। শনিবার সকাল ১০ টার দিকে রবিউলের বাড়িতে টাকা চাইতে গেলে তিনি ওই দোকানীকে অকথ্য ভাষায় গালাগালা করে পাওনা টাকা দেবেনা বলে সাফ জানিয়ে দেয়। এসময় তাদের দু’জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দোকানী আ. খালেককে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে রবিউল ও তার ভাই শরীফ । এসময় খালেক বেপারীর ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে উদ্ধার করতে গেলে তাদের সামনে পরবর্তীতে তাকে ( আ. খালেককে ) খুনের হুমকি দেওয়া হয়। পরে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আ. খালেক বেপারী বাদী হয়ে রবিউল ও তার সহোদর শরীফকে আসামী করে বানারীপাড়া থানায় পিটিয়ে আহত করা ও হত্যার হুমকি দেওয়ার কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments