স্টাফ রিপোটার: ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত নেতাকর্মীদের গ্রেফতার ও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ রোববার বিএনপির দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে।
বুধবার ( ২০ ডিসেম্বর ২০২৩) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেছেনে, অবরোধ চলাকালীন সড়ক পথ, নৌ-পথ ও রেলপথে সকল যনচলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, অবরোধের আওতামুক্ত থাকবে সংবাদপত্রের গাড়ী, অ্যাম্বুলেন্স,অক্সিজেন সিলিন্ডার গাড়ী ও জরুরী ঔষধ পরিবহন।
রিজভী শনিবার গণমাধ্যমকে অভিযোগ করে বলেন, গত ২৪ ঘন্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ১২০ জনের অধীক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ৫ টি ।এই মামলায় আসামী ৪৩৬ জন। এই সময় ২০ জনের অধীক নেতাকর্মীকে আহত করা হয়েছে।মৃত্যু হয়েছে এক জনের।
এদিকে অবরোধে রাঝধানীতে যন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, যাত্রী পরিবহনের চালকরা জানিয়েছেন, প্রতিদিনির তুলনায় যাত্রী কম চলাচল করছে।
রেলপথের খবর নিয়ে জানাগেছে, সকাল থেকে কমলাপুর থেকে স্বাভাবিকভাবে ট্রেন ছেড়ে গেছে। কোথাও কোন সমস্যার খবর পাওয়া যায়নি।ষ্টেশনে যেকোন ধরনে অপ্রতিকর ঘটনা মোকাবেলায় আইশৃংখলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
সদরঘাটে খবর নিয়ে জানাগেছে, নৌপথে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী তুলনামুলক কম রয়েছে। সকাল থেকে ভোলা, চাঁদপুর লঞ্চ ছেড়ে গেছে। কোথাও অবরোধ আহবানকারীদের তৎপরতা দেখা যায়নি।ভোর পর্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে লঞ্চ সদরঘাটে পৌঁছেছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
সব মন্তব্য
No Comments