মোঃ মহশীন আলী, রংপুর অফিস: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের মালামাল ক্রয়, সরবরাহ ও প্রয়োজনীয় মালামাল এবং জনবল কৃত্রিম সংকট তৈরী করে, গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছাড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির প্রতিবাদসহ বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সংশ্লিস্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে উক্ত মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, শুধু হয়রানি নয় গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সকল অনিয়মিত, চুক্তি ভিত্তিক কর্মচারীদের চাকুরি নিয়মিত করতে হবে। নিম্নমানের মালামাল সরবরাহ বন্ধ করে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা আরো কঠোর কর্মসুচী প্রদানে বাধ্য হবে।
পরে দাবী বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা'র মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান করেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments