মাহমুদুর রহমান (তুরান) ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর উপর হামলার প্রতিবাদে উপজেলা অফিসার্স ক্লাব,আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ,পাঁচই সরকারী প্রাথমিক বিদ্যালয়,পাঁচই উচ্চ বিদ্যালয়,রায়েকদাহ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজ পৃথক পৃথক আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।
৭ মে রোববার দুপুর ১টায় উপজেলার ঢাকা-খূলনা মহাসড়কের দীঘলিয়া এলাকায় আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মোঃ ইসহাক হোসেন মোল্যা ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া এতে বক্তব্য রাখেন। কামালদিয়া-মধুখালী সড়কের দুপুর পৌনে ২টায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের রায়েকদাহ বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন রাকেদাহ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোছাঃ ফাতেমা আক্তার, ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মোঃ আবুল কাশেম দুলাল,পাঁচই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সৈয়দ আলী লস্কার এবং পাঁচই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব । দুপুর আড়াই টায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান,উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন ও সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহাসহ প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্যগণ দোষিদের শাস্তি দাবী করে বক্তব্য দেন।
উল্লেখ ৪মে বৃহস্পতিবার উপজেলা ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর উপর হামলা ও গাড়ী ভাংচুর করে। হামলা মারধর ও গাড়ী ভাংচুরে পৃথক দুটি মামলা হয়েছে । ইউএনও অফিসের গাড়ী চালক মোঃ সুমন শেখ বাদী হয়ে একটি মামলা করেন, মামলা নং ৫,তারিখ ৪ মে ২০২৩খ্রিঃ এবং পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরে মধুখালী থানার এসএস আই প্রবির বাদী হয়ে মামলা করেন, মামলা নং ৭, তারিখ ৫ মে ২০২৩খ্রিঃ। ২টি মামলায় ২৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ২৫০ কে আসামী করা হয়েছে। ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারমান শাহ মোহাম্মাদ আসাদুজ্জামান তপন,নিশ্চিন্তপুর গ্রামের মোঃ মাহাফুজ মোল্যা ছেলে মোঃ প্রিন্স মোল্যা,শুকুর আলী মৃধার ছেলে ইব্রাহিম মোল্য ও কবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিশ্চিন্তপুর চরপাড়া গ্রেফতার আতংকে পুরুষ শুন্য ।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments