স্টাফ রিপোর্টার: গণহত্যা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও সহযোগী সংগঠন সমূহ যৌথভাবে আজ ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার সন্ধ্যা ৬-৪৫টায় বঙ্গবন্ধু এভিনিউ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দালাল জামাত, শিবির(আইসিএস), মুসলিম লীগ, নেজামে ইসলামসহ ইসলামি দলসমূহের নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত অক্সিলারি প্যারামিলিটারি রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, আলশামস্ বাহিনী দ্বারা বাঙালি জাতির উপর সংঘটিত বর্বরতম গণহত্যার শিকার ৩০ লক্ষ গণশহীদের স্মরনে তৈরি প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোক প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোহাম্মদ আনোয়ারুল হক, জাসদের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাতীয় শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ, জাসদ নেত্রী শিরীন শিকদার প্রমূখ।
শ্রদ্ধা নিবেদন ও আলোক প্রজ্বলন শেষে জাসদ নেতৃবৃন্দ তাদের ভাষনে বলেন, জাতির দূর্ভাগ্য মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরও এখন পর্যন্ত গণহত্যাকারী জামাত, শিবিরসহ ইসলামি দলগুলি তাদের জাতির সাথে নিকৃষ্ট বেঈমানি, বিশ্বাসঘাতকতা, যুদ্ধাপরাধের পক্ষে সাফাই গেয়ে চলছে। এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, জঙ্গীবাদী ছদ্মবেশ রাষ্ট্রক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে মুক্তিযুদ্ধের সকল নাম নিশানা স্মৃতি স্মারক চিহ্ন মুছে ফেলার অভিযান চালাচ্ছে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধার করাই এখন দেশপ্রেমিক সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রধান কর্তব্য।
ডেস্ক রিপোর্ট: আজ ২ জুলাই বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই বাংলাদেশের সকল ভাষা, ধর্ম, সংস্কৃতি, নৃগোষ্ঠী ও জনগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একটি অন্তর্ভুক্তিম ...
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
সব মন্তব্য
No Comments