সুব্রত সানা: বিএনপি'র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, এতোদিন তো অনেক কথা বললেন, এখন কেনো লভিস্ট নিয়োগ করছেন। কারণ একটায়, জনগণের টেক্সের টাকায় জনগণের ওপর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যাকে হালাল করতে চাইছেন।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপি'র এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ।
মির্জা ফখরুল বলেন, কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। ধর্মের কল বাতাসে নড়ছে। এখন চতুর্থ দিকে ঘন্টা বাজতে শুরু করেছে। আর উপায় নাই। যতোই ওলটপালট করেন, লভিস্ট নিয়োগ করেন, যতোই পাল্টা ডিকবাজি খেতে থাকেন, সুন্দর সুন্দর কথা বলেন।
গণপেনশন প্রসঙ্গে তিনি বলেন, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম। এখন নাকি গণপেনশন দিবে। পরিষ্কার করে বলছে না। কিন্তু আমরা যতোটুকু বুঝতে পারছি, এটা আরেকটা লুটের কায়দা কানন।
মানুষের কাছে প্রতি মাসে এক হাজার করে টাকা নেবে ৬০ বছর পরে দেবে। এর মধ্যে মারা গেলে আর ফেরত পাবে না। যদিও এটা এখনো পাস হয়নি। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে কিভাবে লুট করা যায়, কি করে মানুষের পকেট কাটা যায়, এই ব্যবস্থায় তারা করছে।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments