ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
রোববার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি-কুকরি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জালিয়ার খাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
তাদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি রাম দা, একটি গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।
ভোলার দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযান চালায় র্যার। এ সময় ডাকাত র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই জলদস্যু নিহত হন। তবে তারা কোন পক্ষের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতদের মরদেহ দক্ষিণ আইচা থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা জানান।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব রায়হান এ তথ্য নিশ্চিত বলেন, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরি-মুকরিতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে জলদস্যূরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের পর দস্যূরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র পাওয়া যায়। তবে এ ডাকাত দলটি কোন বাহিনীর, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
সব মন্তব্য
No Comments