ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামে অদ্যাবধি মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর সকাল ৮টা থেকে ৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে হামে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ২ জন এবং নিশ্চিত মৃত্যুর সংখ্যা ২ জন।
এ সময়ে হামে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২১৮ জন। এ ছাড়া নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ১৯৬ জন। গত ২৪ ঘণ্টায় ৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২১ হাজার ৭৪৮ জন রোগী সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন এবং মোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় (১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে।বৃহস্প ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ই ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবাই সন্দেহজনক হামে মারা গেছেন, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ ...
সব মন্তব্য
No Comments