দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের
সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিববার (১৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় নুরজাহান রহমান ফাউন্ডেশন উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
নুরজাহান রহমান ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিক্ষাবিদ আলহাজ্ব আলতাফ হোসেন। বক্তব্য রাখেন, দরিপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম নান্নু মাষ্টার ও দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকরা জানান, উপজেলার যেসব শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে,
তাদের উৎসাহ দিতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য কৃতী শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথির দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, আজকের এই সংবর্ধিত মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দিবে। তাদের সাফল্য আমাদের জাতীয় সম্পদ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন কৃতি শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ক্রেস্ট, শিক্ষা সামগ্রী ও গাছের চারা উপহার দেওয়া হয়। পর্যায়ক্রমে আরো প্রায় ৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
দেওয়া হবে বলে জানান, নুরজাহান রহমান ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments