বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের ওপর সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্র লীগের হামলায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। আজ ২৪ মে সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় শহীদ এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
জানাগেছে, ছাত্র দলের নেতা—কর্মীরা তাদের পূর্বঘোষিত কর্মসূচী ‘সংবাদ সম্মেলন’ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পৌঁছলে ছাত্রলীগের নেতা—কর্মীরা তাদের ওপর হকিস্টিক, রড, চাপাতি ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে ছাত্রদলের প্রায় ৩০ জন নেতা—কর্মী আহত হয় বলে অভিযোগ করেছে ছাত্র দলের নেতৃবৃন্দ।
হামলার সময় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের অন্তত ১৫ জন আহত হয়েছে।
এক পর্যায় সংঘর্ষ দোয়েল চত্বর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এসময় ছাত্র লীগের সাড়াশি হামলায় ছাত্র দলের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করে চলে যায়।
এ হামলার প্রতিবাদ জানিয়েছে বিএনপি, ছাত্র দল, যুব দল, ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments