স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম স্বাধীনতার ৫৩ বছর পরও সে স্বপ্ন পূরণ হয়নি। এবারও যে একই স্বপ্ন ধয়ে হাজারও ছাত্রজনতা জীবন দি১য়েছে তা যেনো স্বপ্নই না থাকে তা যেনো ব্যর্থ না হয়, বাস্তবে রূপ দিতে হবে।
তিনি বলেন, ছাত্রজনতার স্বপ্ন বাস্তবায়নে জনগণের ভোটাধিকারসহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। সত্যিকারের রাজনীতিবিদদের কাছে রাজনীতি ফিরিয়ে দিতে হবে।
শুক্রবার বিকালে ফেনী ছাগলনাইয়া উপজেলার বিভিন্নস্থানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামের তত্বাবধানে শ্যামপুর-কদমতলী থানা বিএনপির উদ্যােগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, মানবসৃষ্ট বন্যায় এই জনপদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা এটি প্রত্যাশা করি না। পতিত আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশ বারংবার প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দুইদিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রম ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। ঢাকা নেওয়া হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রয়োজনীয় ঔষধ পত্র।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments