ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার দামোদর গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্বাধীন আহম্মেদ (২০) ও নীরব হোসেন (১৯) নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার দামোদর তহশীল অফিস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন ফুলতলা বাজার বাসস্ট্যান্ডের কলার ম্যান গোলাম মোস্তফার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সাব্বির স্থানীয়ভাবে ডিশ ও ওয়াই-ফাই লাইনের কাজ করতেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ৮টার দিকে দামোদর জমাদ্দার পাড়া এলাকায় জিসান ও তার ভ্যানচালক পিতা মাইনের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তারা সাব্বিরসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও বুকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত বলে ঘোষণা করেন। আহত স্বাধীন ও নীরব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments