নেত্রকোণা প্রতিনিধি:নেত্রকোণার কলমাকান্দা উপজেলা-এ এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেতুয়া গ্রামে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সম্প্রতি বেতুয়া গ্রামের বাসিন্দা মোছা. ফাহিমা খাতুন কলমাকান্দা থানা-য় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় একই এলাকার মো. জাহাঙ্গীর আলম বাবুকে আসামি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৪ মে সকালে ফাহিমা খাতুনের মেয়ে নাদিয়া আক্তারকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে।
তবে মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং পূর্ব শত্রুতার জেরে নিরীহ ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাদের ভাষ্য, অভিযোগের বর্ণনায় অসংগতি রয়েছে এবং বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বক্তারা আরও বলেন, একজন নির্দোষ ব্যক্তিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।
মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments