সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী): রাজশাহীর তানোর উপজেলায় কৃষকদের পাট চাষ উদ্বুব্ধ করতে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনার আওতায় উপজেলার পাট চাষ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ- সার বিতরণ করা হয়েছে।
২৮ এপ্রিল সোমবার দুপুর ১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে ২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ ও তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাপ্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, উপজেলায় পাটের চাষ খুবই কম হয়।এবার প্রথম এই প্রণোদনা এসেছে। ২০ জন কৃষকদের মাঝে জনপ্রতি এক কেজি পাটের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হবে। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান কৃষকদের উদ্দেশ্যে বলেন, যেহেতু এ উপজেলায় পাটের আবাদ কম হয়। যারা প্রণোদনা পাচ্ছেন আপনারা অবশ্যই পাটের আবাদ করবেন। এআবাদে খরচ কম লাভ বেশি হয়। আপনাদের পাটের চাষাবাদ দেখে যেন অন্য কৃষকরা পাটের আবাদ করতে আগ্রহ প্রকাশ করেন।
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
সব মন্তব্য
No Comments