আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গো উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি গ্রামে দুই দিনের লড়াইয়ে ২৭ বিদ্রোহী নিহত হয়েছে। ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান চলাকালে তাদের চার সৈন্যও প্রাণ হারিয়েছেন। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
কো-অপারেটিভ ডেভেলপমেন্ট অব কঙ্গোর (কোডেকো) বিদ্রোহীরা পার্শ্ববর্তী চারটি এলাকার ২০টিরও বেশি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়ার এবং এক সেনা অবস্থানে হামলা চালানোর পর ইতুরি প্রদেশের দিজুগু অঞ্চলের দু’টি গ্রামে মঙ্গল ও বৃহস্পতিবার এ লড়াই হয়।
এক বিবৃতিতে কঙ্গোর সেনা মুখপাত্র লে. জুলেস এনগঙ্গো বলেন, সামরিক বাহিনীর সদস্যরা সেখানে ‘কোডেকো বিদ্রোহীদের ২৭টি লাশ খুঁজে পেয়েছে এবং তারা একে-৪৭ ধাচের তিনটি অস্ত্র উদ্ধার করেছে। এ অভিযানে আমরা চার সৈন্যকে হারিয়েছি।’
তিনি বলেন, সেখানে ‘আমাদের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
ওই এলাকার সেনা মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্টোনি মুয়ালুশায়ি জানান, পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে বৃহস্পতিবার সেনা অভিযানে অ্যালিয়েড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) তিন বিদ্রোহী নিহত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
সব মন্তব্য
No Comments