ডেস্ক রিপোর্ট: নাঈম হত্যাকারীদের গ্রেফতার না করে রাঙামাটি জেলার সাজেকের পাহাড়ি গ্রামে অভিযান চালানোর সিদ্ধান্তকে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও খুনীদের সুরক্ষা দেয়ার প্রচেষ্টার অংশ বলে মন্তব্য করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর রাঙ্গামাটি জেলা শাখা।
আজ বুধবার (২৬ জুন ২০২৪) সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংগঠনটির রাঙ্গামাটি জেলা সভাপতি তনুময় চাকমা ও সাধারণ সম্পাদক বারিজ্যা চাকমা উপরোক্ত মন্তব্য করে অবিলম্বে অভিযানের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয়, অপারেশনের নামে নিরীহ গ্রামবাসীকে গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হলে কিংবা বাড়িঘরে অহেতুক তল্লাশী চালানো হলে জনগণ তা মেনে নেবে না বলে স্থানীয় প্রশাসনকে সতর্ক করে দেন।
নেতৃদ্বয়, টালবাহানা না করে নাঈম হত্যার দায়ে ষড়যন্ত্র করে নিরীহ ব্যক্তিদের নামে দেয়া মামলা প্রত্যাহার করে প্রকৃত অপরাধী খুনী ঠ্যাঙাড়েদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীকে একটি দোকান থেকে তুলে নিয়ে হামল ...
রংপুর অফিস: নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার, ১৭ জুলাই দিবাগত ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments