উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পূর্বেই ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ ভেঙ্গে নদীতে পড়ে যায়। ১৪ আগষ্ট বেলা ২টায় ব্রীজের মাঝ বরাবর ৪৫ মিটার দৈর্ঘ্য দুইটি গার্ডার বিকট শব্দে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী উপজেলার সাতলা চৌমোহনী রাস্তার কঁচা নদীর উপর ৬ হাজার ৩শ মিটার চেইনেজে ৪০৫ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওটিবিএল নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এই ব্রীজটির কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেন। চলতি বছরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রীজটি উদ্বোধন করার কথা ছিল। স্থানীয় রুহুল আমিন, মাছুম হাওলাদার, জাহাঙ্গীর শেখ জানান, বেলা ২টার দিকে বিকট শব্দে ব্রীজের ২টি গার্ডার ভেঙ্গে নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনে হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রীজ নির্মাণের কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। এ সময় একজন শ্রমিক আহত হয় বলে জানা যায়। ওটিবিএল কোম্পানীর প্রজেক্ট ম্যানেজার সৈয়দ মনিরুল ইসলাম জানান, প্রতিটি পিলারের মাঝে ৪৫ মিটার করে ৫টি গার্ডার স্থাপন করা হয়েছিল। মাঝ বরাবরে ক্রেনের মাধ্যমে একটি গার্ডার সরাতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে ২টি গার্ডার নদীতে পড়ে যায়। এটি একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মীর মহিদুল ইসলামকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
সব মন্তব্য
No Comments