ডেস্ক রিপোর্ট : বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ: পর্যবেক্ষণ, প্রশ্ন ও বৈজ্ঞানিক বিশ্লেষণ’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপস্থিত থেকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ও তা থেকে প্রকাশিত চিত্রগুলোর বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়কারী প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সঞ্চালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা জনার্দন দত্ত নান্টু। আলোচনা শেষে সভাপতির বক্তব্যে ইমরান হাবিব রুমন বলেন, বিজ্ঞানের প্রতিটি আবিষ্কার সম্পর্কে একটা সাধারণ ধারণা থাকা, বিজ্ঞানমনস্ক চিন্তা করতে পারা যেকোন একজন আধুনিক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তাই প্রয়োজন বিজ্ঞানের নানান বিষয়ে সহজবোদ্ধ আলোচনার মাধ্যমে সকল স্তরের জনগণের মাঝে নিয়ে যাওয়া। বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে আমরা এই আয়োজনগুলোই করার চেষ্টা করছি। এতে সকলের সহযোগিতা আমাদের প্রত্যাশা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments