স্টাফ রিপোর্টার: সরকার জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। রোববার, ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী, ২৫ বছর চাকরি পূর্ণ হওয়া সরকারি কর্মচারীকে জনস্বার্থে কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠানো যায়। এই ৩৩ কর্মকর্তা ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালের ৩১ মে চাকরিতে যোগ দেন এবং গত ৩০ মে ২৫ বছর পূর্ণ করেন।
এর আগে গত ২২ এপ্রিল ১১ জন ডিআইজি ও দুজন অতিরিক্ত ডিআইজি এবং ৩ মে ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬০ জন পুলিশ কর্মকর্তাকে এই ধারায় অবসরে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, নিয়োগ, বদলি, পদোন্নতি, শৃঙ্খলামূলক ব্যবস্থা ও অবসর সবই আইনি প্রক্রিয়ায় হচ্ছে এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এসব সিদ্ধান্ত অভ্যন্তরীণ কমিটির যাচাই-বাছাইয়ের পর নেওয়া হয়েছে যাতে কারও প্রতি অবিচার না হয়।
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়। বিরোধী রাজনৈতিক মতা ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
সব মন্তব্য
No Comments