ডেস্ক রিপাের্ট: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীল এবং সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা এক যৌথ বিবৃতিতে বলেন, "বুয়েট শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করছে যা পুরোপুরি যৌক্তিক। তাদের এই দাবির সাথে আমরা পুরোপুরি একমত। কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করার যে আলাপ তৈরি করা হয়েছে পুরো বুয়েট জুড়ে তা অনভিপ্রেত। নির্দিষ্ট গোষ্ঠীর সন্ত্রাসী কার্যক্রমের ভার সকল ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের উপরে বর্তায় না। ২০১৯ সালে যখন আবরার ফাহাদকে হত্যা করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা, তখন সারাদেশে আন্দোলন গড়ে তুলেছিল প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ। ছাত্র রাজনীতি বন্ধের সুযোগ নিয়ে সেখানে মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন ঘটতে দেখছি। বুয়েট দ্বীপকে হত্যা করার কথা আমরা ভুলি নাই। মৌলবাদী গোষ্ঠীর হাতে নিহত হওয়া দ্বীপকে ঘিরে বুয়েটে কখনও মৌলবাদী সংগঠনসমূহের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি উঠে নাই। কিছুদিন পূর্বেও বুয়েটে প্রায় ২৪ শিক্ষার্থীকে জঙ্গী তৎপরতায় যুক্ত সন্দেহে আটকের ঘটনাও ঘটেছে। আমরা মনে করছি, সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি চক্র ছাত্র রাজনীতি বন্ধ করে নিজেরা ফায়দা লোটার চেষ্টায় রয়েছে।"
নেতৃবৃন্দ আরও বলেন, "আজকের সময়ে সাধারণ শিক্ষার্থীদের ভেতরে ছাত্র রাজনীতি নিয়ে যে ভয় এবং উৎকন্ঠা রয়েছে তা সৃষ্টির জন্য দায়ী ছাত্রলীগ। ছাত্রলীগের সন্ত্রাস, দখলদারিত্বের কারণে ছাত্র সমাজের মনে ভীতির সঞ্চার হয়েছে এবং তারা মনে করছে ছাত্রলীগের অপকর্মগুলোয় ছাত্র রাজনীতি। ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্যের দায় অপরাপর ছাত্র সংগঠনের নয়। প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে আদর্শভিত্তিক, সুস্থধারার রাজনীতির চর্চা করে আসছে। তাই আজকে ছাত্র রাজনীতি নয়, মৌলবাদী জঙ্গিগোষ্ঠী এবং সন্ত্রাসী ছাত্র সংগঠনগুলো, যাদের অতীতে সন্ত্রাসী কার্যক্রমের ইতিহাস রয়েছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হবে সংকটের যথোপযুক্ত সমাধান।"
নেতৃবৃন্দ ছাত্রসমাজকে সন্ত্রাসী ছাত্র সংগঠনগুলোকে পরিহার করে সুস্থধারার আদর্শভিত্তিক ছাত্র রাজনীতির ধারাকে শক্তিশালী করার আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments