ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন ও অর্থায়নের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১০ (দশ) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৬ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, ওয়ারী ও মিরপুর বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো-১। লক্ষ্মীপুর জেলা কমলনগর থানার চর লরেঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল ওরফে সাগর (৩৩) ২। গোপালগঞ্জ সদর সাতপাড় সরকারি নজরুল কলেজ ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক জুয়েল বালা (২৬) ৩। বরিশাল জেলা উজিরপুর থানা ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন (৪৫) ৪। ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সালমান হোসেন ইমন (৩২) ৫। নরসিংদী জেলা পলাশ থানার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি কারিউল্লা সরকার (৫২) ৬। ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর হক নাদিম (৩৩) ৭। ঢাকা মহানগর তেজগাঁও থানার ২৪ নং ওয়ার্ডের ১ নং ইউনিটের আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হুমায়ূন মিয়া (৪৫) ৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জয় (২৫) ৯। পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান নাঈম (২৩) ও ১০। ময়মনসিংহ জেলা শাখা ছাত্রলীগের সদস্য মোঃ নাসিরুল ইসলাম হিমেল (৩৫)।
ডিবি সূত্রে জানা যায় শনিবার (১৫ নভেম্বর) আলু বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুর রহমান জামিলকে গ্রেফতার করে গোয়েন্দা সাইবার বিভাগের একটি টিম। একই তারিখ ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ কর্তৃক জুয়েল বালাকে কলাবাগান থানাধীন গ্রীনরোডস্থ সেন্ট্রাল হাসপাতালের সামনে হতে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে রবিবার (১৬ নভেম্বর) খিলগাঁও থানাধীন নবীনবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তারিকুল ইসলাম জয়কে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ ।
ডিবি সূত্রে আরও জানা যায়, (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১২.০৫ ঘটিকায় ভাটারা থানাধীন প্রগতি সরণি কুড়িল গামী রোডে ভাই ভাই হোটেলের সামনে থেকে মোঃ সালমান হোসেন ইমনকে ডিবি গুলশান বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গ্রেফতার করে। একই তারিখ ও স্থানে রাত আনুমানিক ১২.১০ ঘটিকায় সামনে অভিযান পরিচালনা করে মোঃ তানভীর হক নাদিমকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ টিম ।
এছাড়া ডিবি মতিঝিল বিভাগ কর্তৃক (১৫ নভেম্বর) রাত আনুমানিক ০৭:০০ ঘটিকায় কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকা থেকে মোঃ জুয়েল হোসেন গ্রেফতার করা হয়। অপরদিকে (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় ভাটারা থানা এলাকা থেকে আসাদুজ্জামান নাঈম এবং মোঃ নাসিরুল ইসলাম হিমেলকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় রামপুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে কারিউল্লা সরকারকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক টিম।
তাছাড়া ডিবি মিরপুর বিভাগ কর্তৃক রবিবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাখালপাড়া সমিতি বাজার এলাকা থেকে মোঃ হুমায়ূন মিয়াকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments