স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় রাজধানীতে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো- ১। লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী (৪০) ২। ঢাকা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: আবু সাইদ (৪২) ৩। জাতীয় শ্রমিকলীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ (৪৭) ৪। রাজধানীর বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম (৪৮) ৫। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০) ৬। ঢাকা মহানগর উত্তরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন মৃধা (৩৭) ও ৭। রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য মো: সাগর হাসান (৩২) ।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১:০৫ মিনিটে ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ কর্তৃক পল্টন থানার আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সলিম পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। একই দিন বিকেল সাড়ে ৫টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: আবু সাইদকে গ্রেফতার করা হয়। অপরদিকে দুপুর ২টায় গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ পারভেজকে গ্রেফতার করে। ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম রাত ৮টায় বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব আলমকে গ্রেফতার করে।
অন্যদিকে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে খাজা টিপু ফরহাদকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগ। একই রাত ৯টায় দারুস সালাম থানা এলাকা থেকে মোঃ কামাল হোসেন মৃধাকে গ্রেফতার করে মিরপুর গোয়েন্দা বিভাগের মিরপুর জোনাল টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় তেজগাঁও গোয়েন্দা বিভাগের অন্য একটি টিম মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে সাগর হাসানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments