ডেস্ক রিপোর্ট: পর্চা, খতিয়ান, সার্টিফিকেট বা ম্যাপের মত ভূমি সম্পর্কিত বিভিন্ন প্রামাণ্য দলিলাদি (সার্টিফায়েড ডকুমেন্ট) ভূমিসেবা গ্রহীতা নাগরিকদের বাসায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় এবং ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগ’র আওতাভুক্ত ডাক বিভাগের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সাক্ষর হয়। এ সমঝোতার ফলে ডিজিটাল বাংলাদেশ থেকে উদ্ভাবনী বাংলাদেশের পথে উন্নয়নের অগ্রযাত্রায় নাগরিক সেবার জগতে নতুন যুগের সূচনা হয়েছে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ এবং বিশেষ অতিথি ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সিরাজ উদ্দিন। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস ও ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতার আওতায় ভূমি অফিসসমূহ থেকে সার্টিফিকেটসমূহ সংগ্রহ করে নাগরিকদের ঠিকানায় ডাকযোগে পৌঁছে দিবে ডাক বিভাগ। প্রতিটি ডাকঘরের নিযুক্ত ব্যক্তি প্রতিদিন নিকটস্থ ভূমি অফিস থেকে সার্টিফিকেটসমূহ সংগ্রহ করে নাগরিকগণের ঠিকানা বরাবর ডাকে প্রেরণ করবেন। এ সেবার জন্য অনলাইনে আবেদনের সময়েই নাগরিকগণ অনুরোধ জানাতে পারবেন এবং খাম, প্রস্তুতি ও ডাকমাশুল বাবদ অতিরিক্ত সেবামূল্য পরিশোধ করবেন।
ভূমির মালিক হিসাবে বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশের নাগরিকগণ ভূমি সংক্রান্ত সকল আবেদন ও তার ভিত্তিতে ডকুমেন্ট এবং ম্যাপ সংগ্রহ করে থাকেন। এতদিন পর্যন্ত এ ধরনের প্রয়োজন নিরসনের জন্য নাগরিকগণকে ভূমি অফিসসমূহে একাধিকবার যাওয়ার প্রয়োজন পড়তো। ডিজিটাল ভূমি সেবার আওতায় নাগরিকগণের জন্য অনলাইন তথা ওয়েব, এপ বা কল সেন্টার এর মাধ্যমে আবেদন করার সুযোগ সৃষ্টি করা গেলেও প্রাপ্য পর্চা, খতিয়ান, সার্টিফিকেট বা ম্যাপ সংগ্রহের জন্য ভূমি অফিসে যাওয়ার কোন বিকল্প ছিলো না – এখন এসব সংগ্রহের জন্য আর ভূমি অফিসে যাওয়া লাগবেনা।
উল্লেখ্য, নন-সার্টিফায়েড ডকুমেন্টসমূহও আরও সহজে ও দ্রুততর সময়ে নাগরিকগণ বাড়িতে বসেই ডাকযোগে সংগ্রহ করতে পারবেন।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments