ডেস্ক রিপোর্ট: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হলো ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ২২তম ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাইয়ের জার্সিতে অভিষেক হয় ২৩ বছর বয়সী অর্জুনের।
ম্যাচের প্রথম ওভারেই বল হাতে আক্রমনে আসেন বাঁ-হাতি পেসার অর্জুন। নিজের প্রথম ওভারে ৪ রান দেন তিনি। দ্বিতীয় ওভারে ১৩ রান দেন অর্জুন। দুই ওভারে ১৭ রান দেয়ার পর আর বোলিং পাননি অর্জুন।
এবারের আইপিএলের নিলামে ৩০ লাখ রুপীতে অর্জুনকে দলে নেয় মুম্বাই। গোয়ার হয়ে ৭টি প্রথম শ্রেনি ও ৯টি টি-টোয়েন্টিতে ১২টি করে উইকেট রয়েছে অর্জুনের।
এই প্রথম পিতার পর পুত্রের আইপিএল খেলার নজির ঘটলো। ২০০৮ সাল থেকে ২০১৩ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন টেন্ডুলকার। আইপিএলে মোট ৭৮টি ম্যাচ খেলেন তিনি।
১৯৮৯ সালে ভারতের হয়ে অভিষেক হয় টেন্ডুলকারের। ২০১৩ সালে অবসরের আগে টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার।
অর্জুনের অভিষেক ম্যাচে কোলকাতাকে ৫ উইকেটে হারিয়েছে মুম্বাই।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments