বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মেধাবী শিক্ষার্থী জিহাদ হোসেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ তিনি ছিলেন কৃষি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অধ্যয়নরত শিক্ষার্থী ৷
সোমবার (২ মে) দুপুর ১২ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কেমোথেরাপী চলাকালীন সময় তিনি মৃত্যু বরণ করেন বলে জানা গেছে।
মেধাবী এ শিক্ষার্থীর মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া ৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দুঃখ ও শোক প্রকাশ করেছেন ৷
জানা যায়, জিহাদ হোসেনের ৬ মাস আগ থেকে রক্তশূন্যতার জন্য চিকিৎসা চলছিল ৷ গত মার্চের ২৫ তারিখে গোপালগঞ্জে টেস্ট করালে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে ৷ এরপর মার্চের ২৮ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য ভর্তি হন ৷ দীর্ঘ ১ মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ তিনি কেমোথেরাপী চলাকালীন সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments