বিশেষ প্রতিনিধি: রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে মার্কেট স্বত্বাধিকারী চলচ্চিত্র অভিনেতা নায়ক রেজাউল করিম (বাপ্পারাজ) বলেছেন, মার্কেটের পরিবেশ সুন্দর রেখে মানুষের চাহিদা অনুযায়ী সুন্দর প্রোডাক্ট তুললেই ক্রেতা সমাগম মার্কেটে ছুটে আসবে।
মোট কথা- মার্কেটের ব্যবসায়ী এবং মালিক পক্ষ সবাই মিলে মিশে কাজ করতে হবে। আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না, সবাই মিলেমিশে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। সবার মনে স্বদিচ্ছা থাকতে হবে,আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা সবাই মিলেমিশেই একটা ভালো কাজ করতে পারবো।
আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উত্তরার ৩ নম্বর সেক্টর ইস্টিকুটুম কমিউনিটি সেন্টারে রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে বাপ্পারাজ এসব কথা বলেন।
মার্কেট স্বত্বাধিকারী চলচ্চিত্র অভিনেতা নায়ক রেজাউল করিম (বাপ্পারাজ) ও
মার্কেট ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির সভাপতি দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার এ সময় ব্যবসায়ীদের বক্তব্যের জবাবে তারা মার্কেটের ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।
রাজলক্ষ্মী কমপ্লেক্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরা জোন দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজলক্ষ্মী কমপ্লেক্স এর স্বত্বাধিকারী চলচ্চিত্র অভিনেতা নায়ক খালিদ হোসেন (সম্রাট)।
রাজলক্ষ্মী কমপ্লেক্স এর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহেদ মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ফোয়াদ এর সঞ্চালনায় মার্কেট উন্নয়নমূলক কার্যক্রমে ব্যবসায়ীগন তাদের বক্তব্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments