ডেস্ক রিপোর্ট: বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র আয়োজিত রাজশাহী বিভাগে ৪ নভেম্বর থেকে অনুষ্ঠিত হয়ে ৬ নভেম্বর সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে ‘বাঙলা মূকাভিনয় কর্মশালা’ শেষ হয়েছে।
সমাপনী আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক মলয় ভৌমিক শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। অতিথি হিসাবে ছিলেন নাট্যজন কামার উল্লাহ সরকার ও আমির জামান। প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক রিজোয়ান রাজন, প্রশিক্ষক কবি শাহেদ কায়েস এবং প্রশিক্ষক ও নৃত্যশিল্পী আল মাসুম সবুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিভাগের সমন্বয়কারী সহকারী অধ্যাপক সুখন সরকার।
কর্মশালায় রাজশাহী শহর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাট্যদল থেকে বাছাইকৃত ১৫ জন নাট্যকর্মী অংশ নেন। মানবিক মানুষ তৈরি ও সুষ্ঠ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বাংলার ইতিহাস, ঐতিহ্য, রূপ, বৈচিত্র তুলে ধরে বাংলাদেশের মূকাভিনয় শিল্পরূপ বিনির্মাণে ভূমিকা রাখার প্রত্যয়- এ গবেষণা কেন্দ্রের।
তিন দিনব্যাপী মূকাভিনয় কর্মশালার ছয়টি সেশনে মূকাভিনয়ের তত্বীয় জ্ঞান, মৌলিক অনুশীলন, স্টাইল ও টেকনিক, ট্র্যাডিশনাল মাইম, বাঙলা মূকাভিনয়, ভাব-রস, তাল-লয়-ছন্দ, মাইম স্ক্রিপ্ট, শিল্পের সৌন্দর্য, নন্দনতত্ত্ব, গল্পের বুনন ও নির্মাণ কৌশল আলোচনা ও চর্চা করা হয়।
প্রসঙ্গত, বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র ইতিমধ্যে ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে কর্মশালা সম্পন্ন করেছে।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments