ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চান্দিনায় তিন স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. কেফায়েত উল্লাহ (২৫) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করে। মো. কেফায়েত উল্লাহ কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মিন্নত আলীর ছেলে। সে চান্দিনার পূর্বমাইজখার গ্রামের (কাতুলিয়া পাড়া) একটি জামে মসজিদে ইমাম এর দায়িত্ব পালন করছিল।
ভূক্তভোগী ওই শিশু জানায়, হুজুর মসজিদের বারান্দার একটি রুমে থাকেন। তিনি কয়েদিন যাবৎ আমার সাথে এমন খারাপ কাজ করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে আমার সাথে খারাপ কাজ করায় আমি সহ্য করতে না পেরে বাড়িতে এসে বাবা-মাকে জানাই।
ওই গ্রামের সোহেল জানান, গ্রামের ওই মসজিদটিতে প্রতিদিন সকাল ও বিকেলে শিশুদের আরবী পড়াতেন ঈমাম কেফায়েত। প্রায় এক মাস যাবৎ এলাকার তিনটি শিশুকে বলাৎকার করে আসছিল। তাদেরকে ভয়-ভীতি দেখানোর ফলে তারা অভিভাবকদের কিছুই জানায়নি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া একটি ছেলে শিশুকে বলাৎকার করার পর সে অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়। খোঁজ নিয়ে আরও জানতে পারি আরও ২ ছেলেকেও এমন কাজ করেছে। তারা তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে অধ্যয়ণরত।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ভুক্তভোগী এক শিশুর পিতা থানায় লিখিত অভিযোগ করার পর অভিযান চালিয়ে ওই ঈমামকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম ঘটনার সত্যতা স্বীকার করেছে।
আমাদের সময়.কম
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ৯ জুলাই ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, পাগলির ঝিরি এলাকায় ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
সব মন্তব্য
No Comments