নাটোর প্রতিনিধি: নাটোর সদরের লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের একটি চালকলের এক মাসের বিদ্যুৎ বিল এসেছে এক কোটি ৫২লাখ ৫১হাজার ৩১১ টাকা। যা নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জের আব্দুর রহিমের ছেলে মো.জালাল উদ্দিন আলোচিত এই চালকলটির মালিক।
জানা গেছে, চালকল হিসেবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ থেকে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করলেও বর্তমানে এখানে ধান- চাল মাড়াই করা হয় না । দেশের বৃহত্তম প্রধান ওষুধি গ্রাম লক্ষীপুর খোলাবাড়িয়ার ভেষজ চাষীদের উৎপাদিত ভেষজ পণ্য প্রক্রিয়াজাতকরণ (গুড়া) করার কাজে এই চালকলটি ব্যবহার করা হয়।
চালকলের মালিক মো. জালাল উদ্দিন বলেন , গত এক বছরের হিসাব মতে গড়ে প্রতিমাসে এই মিলে বিদ্যুৎ বিল আসে ১৫হাজার টাকা। বিভিন্ন ব্যস্ততায় আমি বেশ কিছু দিন প্রতিষ্ঠানে আসতে পারেননি। সোমবার মিলে এসে বিদ্যুৎ বিলের কাগজ দেখে আমার মাথা নষ্ট হওয়ার উপক্রম হয়। বিলে গত ২৪ সেপ্টেম্বরের মধ্যে ১ কোটি ৫২লাখ ৫১হাজার ৩১১ টাকা বিল পরিশোধ করতে বলা হয়েছে।
এরপর সঙ্গে সঙ্গে বিল হাতে নাটোর শহরের ফুলবাগানে অবস্থিত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরে যাই।
তিনি বলেন, এসময় বিলিং সহকারীদের কাছে অভিযোগ জানালে তারা সমস্যার কোন সমাধান না করে উলটো আমার সাথে খারাপ ব্যবহার করেন।
নাটোর পল্লী বিদ্যুতের একাধিক গ্রাহকের অভিযোগ, মাঝে মধ্যেই এমন ভুতুড়ে বিলের কারণে তাদের বিপদে পরতে হয়। এসব বিষয় সমাধান করতে হলে অনেক দৌড়-ঝাপ করতে হয়। বিষয়গুলো অতি গুরুত্ব সহকারে দেখার জন্য আহ্বান জানান তারা।
এবিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) মোহাম্মাদ আবু নাসের বলেন, এটা বড় ধরনের একটি ভুল। বিলটি সংশোধন করে অতিসত্বর গ্রাহকের কাছে পৌছে দেয়া হবে। যারা এমন ভুল কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments