বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিককে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ফাতেমা-তুজ-জিনিয়া।
শুক্রবার রাতে গোপালগঞ্জ ডিসি বাসভবনের সামনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। ওই রাতেই তিনি গোপালগঞ্জ সদর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ডায়েরিতে জিনিয়া জানিয়েছেন, ‘শুক্রবার রাত ৮টা ৫ মিনিটের দিকে আমি ইসলামপাড়া থেকে রিকশাযোগে নবীনবাগ ফিরছিলাম। আনুমানিক রাত ৮টা ১৫ মিনিটে ডিসি অফিস এবং পৌরসভার মাঝের প্রধান সড়কে দুই ব্যক্তি বাইক নিয়ে জোরপূর্বক আমার রিকশার গতি রোধ করে। যাদের মধ্যে বাইকের পেছনে থাকা ব্যক্তির হাতে ব্যাডমিন্টন ছিল। এ সময় তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আমাকে বাইকে ওঠানোর চেষ্টা করে। পরিচয় জানতে চাইলে উল্টো আমাকে হুমকি দেয়। এ সময় আমি আত্মরক্ষার্থে দৌড়ে পাশের কাশফুল রেস্টুরেন্টে আশ্রয় নিই। এ পরিস্থিতিতে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।’
এ বিষয়ে জিনিয়া বলেন, কারা এ ধরনের কাজ করেছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা বলতে পারছি না।তবে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত থাকায় অনেক সময় অনেকের বিরুদ্ধেই সংবাদ লেখা হয়। তাদের মধ্যে থেকে কেউ এ ধরনের কাজ করে থাকতে পারে ধারণা করছি। তবে এখন পর্যন্ত নিশ্চিত হয়ে কাউকে শনাক্ত করতে পারিনি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে, আমরা ঘটনাটি জেনেছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
সব মন্তব্য
No Comments