স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিতে হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দাখিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল এবং পরদিন ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
ঘোষণা অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন, আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৬৫(৩) এবং ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪’ অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদের সাধারণ আসনের নির্বাচিত সদস্যদের ভোটে সংরক্ষিত নারী সদস্যরা নির্বাচিত হন।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়সূচি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
স্টাফ রিপোর্টার: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশের খেলাপি ঋণ পরিস্থিতি। দেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলাপি ঋণের হারের দিক থেকে ...
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
সব মন্তব্য
No Comments