মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর বিরক্ত। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ বিশ্বাস করে একমাত্র জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। তিনি বলেন, জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সব সময় স্বপ্ন দেখতেন জাতীয় পার্টিকে শক্তিশালী করতে। তিনশো আসনে মনোনয়ন দিয়ে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়েছেন প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তাই, আমরা জাতীয় পার্টিকে শক্তিশালী করে তিনশো আসনে মনোনয়ন দেয়ার জন্য কাজ করছি।
আজ দুপুরে মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কবর জিয়ারত করে উপস্থিত নেতাকর্মীদের সাথে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোঃ জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান খান, পীর ফজলুর রহমান মিজবাহ এমপি, যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় সদস্য মোঃ জিয়াউর রহমান বিপুল, যুব সংহতির সদস্য - এমকে সোহেল, নজরুল ইসলাম।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments