স্টাফ রিপোর্টার: দেশজুড়ে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম হিসেবে এবং ১ জনের মৃত্যু নিশ্চিত হাম রোগে।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত একদিনে সারা দেশে ১,২৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮৮৩ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১,৩৯৮ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২২৪ জন।
হাসপাতালভিত্তিক তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬,৮৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,৬৩৫ জন।
মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মৃত ১০ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। জেলা পর্যায়েও ঢাকাতেই সর্বোচ্চ মৃত্যু নথিভুক্ত হয়েছে।
অন্যদিকে, নিশ্চিত হাম রোগে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যু হয়েছে ১২৮ জনের।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়তে পারে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments