দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তুল, গুলি ও ম্যাগাজিন সহ আরিফুল ইসলাম (২৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ওই যুবককে আটক করা হয়। সে একই ইউনিয়সের ডিগ্রিরচর সীমান্ত এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮৪/২-এস হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে আতারপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী আরিফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, দু’টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
পরে অস্ত্র ও গুলিসহ আটক অস্ত্র ব্যবসায়ী আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ অভিযান তারই অংশ। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments