বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশ : 16 Aug 2026
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শনিবার বিকাল ৩টায় ঝুমুরি আক্তার (২০) নামে এক তরুণী নিখোঁজ হয়। 


রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে ওঠে।


উপজেলার মেরুরচর ইউনিয়নে বাঘাডুবা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ ঝুমুরির মরদেহ রোববার ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করা হয়।


মৃত ঝুমুরি আক্তার মেরুরচর ইউনিয়নের বাঘাডুবি গ্রামের আব্দুল সালামের মেয়ে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ৩টার দিকে ওই তরুণী নদে গোসল করতে গিয়ে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।


মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর

;