স্টাফ রিপোর্টার: দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এ কথা জানান। সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
উপদেষ্টা বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেজন্য আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। এছাড়া এবার দুর্গাপূজা উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মাদক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌরুটেও চাল ও সার চলে যাচ্ছে। এসব চোরাচালান প্রতিরোধে আমাদের বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করে যাচ্ছে।
বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ সম্পর্কে সাংবাদিকের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে সরকার এ বিষয়ে সজাগ ও সতর্ক রয়েছে এবং দুষ্কৃতকারীদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
কৃষক আলুর ন্যায্যমূল্য পাচ্ছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, কৃষক আলুর ন্যায্যমূল্য না পেলে ভবিষ্যতে তারা আলু চাষ করা কমিয়ে দেবে বা বন্ধ করে দেবে। তখন আবার আলুর দাম বেড়ে যাবে। সেজন্য আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ গেইটে কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারিভাবে ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) খন্দকার মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাভার (ঢাকা) সংবাদদাতা: প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রায় ২০ বছর পর ঢাকার আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কের দুই পাশের ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধমুক্তকরণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে।শনিবার ...
চট্টগ্রাম অফিস: বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় একটি বেইলি সেতু ধসে পড়ায় রাঙ্গামাটির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুই পার্বত্য জেলার হাজারো মানুষ ...
ডেস্ক রিপোর্ট: আজ শনিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার, ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-পরিবেশের সম্পর্ক নিয়ে সচেতনতা বাড়াতে ১৯৯০ সাল থেকে জাতিসংঘ ও সদস্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে দিবসটি পা ...
সব মন্তব্য
No Comments