কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীরা উদ্যাপন করছে হলি উৎসব। শুক্রবার সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামের হিন্দুপাড়া এ উৎসব পালন করে। বের করা হয় শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে নগর কৃর্ত্তন। এ সময় বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ শিশু-কিশোররা রং ও আবির খেলার আনন্দে মেতে ওঠে। রাঙিয়ে তুলেন একে অপরকে।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল বা হলি খেলার উৎপত্তি। তবে দীর্ঘ প্রায় দুই বছর যাবৎ করোনার কারনে হয়নি হলি উৎসব। তবে এ বছর পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম, জগন্নাথ আখরা, চিংগরিয়া, নাচনাপাড়া ও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারাসহ বিভিন্ন বিভিন্ন গ্রামে উৎসব মুখর পারিবেশের মধ্য দিয়ে পূর্নিমা বা হোলি উৎসব পালন করেছ।
পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমে রং খেলা শেষে জিৎ ঘোষ জানান, সকালে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলা নিয়ে চড়িয়ে নগর কৃর্ত্তন বের করেছি। এসময় পাড়ার সকল ঘরের লোকজনকে রং ও আবির মেখে দিয়েছি। হোলিতে অংশ নেয়া সৌরভ হাওলাদার জানান , সকাল থেকে দুপুর পর্যন্ত রং ও আবির দিয়ে সবাইকে রাংঙিয়ে দিয়েছি।
কলাপাড়া পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের পুরোহিত পরিমল চন্দ্র দাস বলেন, প্রতি বছরই এ উৎসব পালন করা হয়। এ উপলক্ষে কীর্ত্তন, মন্দিরে পূজা,প্রসাদ বিতরন ও রং ও আবির খেলা অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments