আনিছ আহমেদ (শেরপুর )প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চক কামারিয়া গ্রামে ২৩ ফেব্রুয়ারি বুধবার ভোর ৬টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় সুমন সাংমা (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত সুমন সাংমা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি গ্রামের থমাস সাংমার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুমন সাংমা বুধবার ভোর ৬টার দিকে নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি গ্রামের বাড়ী থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে জামালপুর যাবার সময় শেরপুর জেলার সদর উপজেলার চক কামারিয়া গ্রামে পৌঁছামাত্র একটি বৈদ্যুতিক খুঁটির সাথে তার মোটরসাইকেলটি ধাক্কা খায় এবং সুমন সাংমা গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী সুমন সাংমাকে উদ্ধার করে একটি সিএনজি যোগে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সঙ্গীয় ফোর্সসহ জেলা সদর হাসপাতালে গিয়ে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তে জন্য লাশ মর্গে প্রেরণ করেন।
এব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে সুমন সাংমার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments