রাজশাহী অফিস: যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্টসের অংশীদারিত্বে কালচারাল প্রোটেকশন ফান্ডের উদ্যোগ ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচির’ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। গতকাল (২৫ ফেব্রুয়ারি) রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক পরিসরে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ হিসেবে কালচারাল প্রোটেকশন ফান্ড নিয়ে যুক্তরাজ্য কাজ করে থাকে।
জলবায়ু পরিবর্তন, সংঘাতসহ আরও নানাকারণে যেসকল জায়গায় সাংস্কৃতিক ঐতিহ্য ঝুঁকির মুখে রয়েছে, সেসব স্থানে সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে অন্যান্য সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে কালচারাল প্রোটেকশন ফান্ড। বাংলাদেশে ২০২৪ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো কালচারাল প্রোটেকশন ফান্ডের উদ্যোগ চালু করে ব্রিটিশ কাউন্সিল, “বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচি” নামক উদ্যোগের আয়োজন করে। চার মাসব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরের সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ এবং কালেকশন্স ম্যানেজারদের জন্য দক্ষতা উন্নয়নমূলক এ কর্মসূচির আয়োজন করে ডারহাম বিশ্ববিদ্যালয়ের ইউনেস্কো চেয়ার অন আর্কিওলজিক্যাল এথিকস অ্যান্ড প্র্যাকটিস ইন কালচারাল হেরিটেজ।
বরেন্দ্র গবেষণা জাদুঘরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক সংগ্রহসমূহ সংরক্ষণ ও সুরক্ষিত করতে এবং স্থানীয় সামাজিক গোষ্ঠীর সাথে সংযোগ জোরদারের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি টিকিয়ে রাখারক্ষেত্রে বরেন্দ্র গবেষণা জাদুঘরের জন্য একটি টেকসই কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা করার প্রাথমিক লক্ষ্য নিয়ে এ কর্মসূচি শুরু করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান এবং উপ-গ্রন্থাগারিক মো. আসলাম রেজা স্বাগত বক্তব্য দেন। প্রকল্প ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ দলের নেতৃত্ব দেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রবিন কনিংহাম এবং ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। বক্তব্যে তিনি বলেন, “বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য; কালচারাল প্রোটেকশন ফান্ড এ অঙ্গীকারেরই প্রতিফলন। ডারহাম বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র গবেষণা জাদুঘরের সাথে ব্রিটিশ কাউন্সিলের অংশীদারিত্বের মাধ্যমে আমরা এমন উদ্যোগ আয়োজনে ভূমিকা রেখতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ প্রযুক্তিগত দক্ষতা ও জ্ঞানের সম্প্রসারণে ভূমিকা রাখবে, টেকসই সংরক্ষণের এই চর্চাকে উৎসাহিত করবে এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারিত্বে সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও সুরক্ষায় স্থানীয় সামাজিক গোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধিতে অবদান রাখবে।”
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments