সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ “মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক হও-বিএনপি-জামাত-রাজাকারের ষড়যন্ত্র রুখে দাঁড়াও" এই স্লোগানকে সামনে রেখে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি'র বিরুদ্ধে জামাত-বিএনপি'র কুটুক্তির প্রতিবাদে জামালপুর সরিষাবাড়িতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মুক্তিযোদ্ধা-জনতা'র আয়োজনে এ প্রতিবাদ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এ মিছিল শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য রাখেন,মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলী মাস্টার।উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজমত আলী,উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী শরীফ আহাম্মেদ নিরব প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন,জামাত-বিএনপি বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসানের বিরুদ্ধে জামাত-বিএনপি কটুক্তি করলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তরা।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments