সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
৫ জানুয়ারি (বুধবার) দুপুর আড়াইটার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাসেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সিদ্দিকুর রহমান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন সমর্থকদের মাঝে সংঘর্ষ ও দাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়েন।
এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। জামালপুর পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভোট কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আতাউর রহমান জানান, এ ঘটনার পর থেকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
সব মন্তব্য
No Comments