মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ নবগঠিত নেত্রকোনা জেলা অটো অ্যান্ড হাস্কিং চালকল মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) দুপুর ২টায় জেলা শহরের বড় বাজার এলাকার সালতি কনভেনশন হলে এ আয়োজন করা হয়।
সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত চালকল মালিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নবনির্বাচিত আহবায়ক মোস্তাফিজুর রহমান রেজবি, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ ১১ সদস্যের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রেজবি এবং সঞ্চালনায় ছিলেন মেহেদী হাসান তালুকদার অন্তর।
এ সময় অতিথিদের উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, সাবেক যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হাসান আনসারী ও ছাত্রদল নেতা ফরিদউদ্দিন খান।
বক্তারা বলেন, জেলার চালকল মালিকদের ঐক্যবদ্ধ করে শিল্পের টেকসই উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং চালের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও প্রশিক্ষণ ও সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments