স্টাফ রিপোর্টার: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আন্দোলন, সংগ্রাম ও লড়াইয়ের পর আমরা স্বাধীনতা ফিরে পেলেও পতিত স্বৈরশাসকের নির্দেশে তার দোসররা দেশকে অস্থিতিশীল এবং অকার্যকর করার অপচেষ্টা করছে। যারা বিদেশীদের পরামর্শে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তারা আমাদের দেশের নাগরিক কিনা তা নিয়ে দেশবাসীর মনে প্রশ্ন জেগেছে।
তিনি বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। ক্ষমতার মসনদ জোর করে টিকিয়ে রাখতে এই আওয়ামী লীগ দুই হাজার ছাত্রজনতাকে হত্যা করেছে। এই হত্যার বিচার না হলে ভবিষ্যতে এরা আবারও দেশের মানুষের রক্ত চুষে নিবে।
শনিবার বিকালে নরসিংদীর রায়পুরা আরকেআরএম উচ্চ বিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
ইশরাক বলেন, মহান মুক্তিযুদ্ধে এই নরসিংদীর মানুষ অগ্রণী ভূমিকা রেখেছেন৷ আমার বাবা মুক্তিযুদ্ধকালীন সময়ে এই নরসিংদীতে ঘাটি করেছিলেন। জুলাই বিপ্লবেও বাকস্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে এই নরসিংদীবাসী অগণিত প্রাণ বিলিয়ে দিয়েছে।
বিএনপির এই নেতা বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছি। আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে সন্ত্রাস-দূর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের মানরক্ষায়, স্বার্থরক্ষায় আমাদের কাজ করতে হবে। পাশাপাশি সকল অপশক্তিকে প্রতিহত করতে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সতর্ক থাকতে হবে।
রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সীর সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, সহসভাপতি ইকবাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিম মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন, শ্রমিক দলের সভাপতি মুসা,মিয়া, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আমজাদ হোসেন আলতাফ, উপজেলা মহিলা দলের সভানেত্রী আরফিনা আহমেদ, পৌর যুবদলের আহবায়ক সোহেল আহমেদ, সদস্য সচিব সুমন নেওয়াজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির মাষ্টার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই ...
বরিশাল অফিস: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বরিশালে ১১ দলের বিভাগীয় সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “গণভোটে জনগণ প্রায় ৭০ ভাগ রায় দিয়েছে। গণভোট না থাকলে এই স ...
স্টাফ রিপোর্টার: গণমানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। একইসঙ্গে নতুন ফ্যাসিবাদ ও ধর ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
সব মন্তব্য
No Comments