পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাজে গতিশীলতা ফেরাতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত ৩ টি গাড়ি থানায় হস্তান্তর করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার।
সোমবার সকাল ১১ টার দিকে আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত ৩টি গাড়ি থানায় হস্তান্তর করেন।
এসময় নগরীর বোয়ালিয়া,শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে গাড়ি ৩টি বুঝে নেন।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন,গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরসহ কয়েকটি থানা,ডিবি অফিস,ট্রাফিক অফিস, ফাঁড়ি ও পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়। লুট হয় সরকারি অস্ত্র-গুলি ও সরকারি মালামাল। একই সাথে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি সরকারি গাড়ি,মোটরসাইকেল ও পুলিশ সদস্যের ব্যক্তিগত মোটরসাইকেল। এতে ব্যাহত হয় পুলিশের টহল কার্যক্রম। ফলে অনেকটাই বাঁধাগ্রস্ত হয়ে পড়ে রাজশাহী নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ।
রাজশাহী মহানগরী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রম গতিশীলতা আনয়নে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত গাড়িগুলো আরএমপি’র বোয়ালিয়া,শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন,ইতোমধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত ডিবি অফিস সংস্কার পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত আরএমপি ট্রাফিক অফিস সংস্কার কাজ চলছে এবং খুব শীঘ্রই অফিসের কার্যক্রম শুরু হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন,আরএমপি’র নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক,বিপিএম,পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম,বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন এবং আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments