আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ পিস ইয়াবা সহ সাবেক এক ইউপি সদস্যের পুত্র সাদ্দাম (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল মাদারপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নেছার আহমেদ ওরফে তোতা'র ছেলে। ২৯ জুন দিবাগত রাত ১০.৪৫ ঘটিকার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পুুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক সঙ্গীয় এএসআই আতিকুর রহমান ও এএসআই নাইমুল ইসলামকে সঙ্গে নিয়ে পূর্ব ধানশাইলের মাইটে মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রয়কালে তাকে ১৫০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এসময় অজ্ঞাত পরিচয়ে অন্য ২ ব্যক্তি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত যুবক সাদ্দামের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১০(ক)/৪০ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ৩০জুন বৃহস্পতিবার সকালে তাহার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
সব মন্তব্য
No Comments