স্টাফ রিপোর্টার: টঙ্গীর তুরাগ নদের তীরে অবস্থিত বিশ্ব ইজতেমার মাঠ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাবলিগের শুরায়ি নেজামের দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে মাঠ বুঝিয়ে দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ওয়াহিদ হোসেন।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে বলা হয়, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা ও তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র ১৪থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন এবং আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ি নেজামের কাছে হস্তান্তর করা হবে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উক্ত প্রজ্ঞাপনের আলোকে যথাযথ প্রশাসনিক তত্ত্বাবধানে টঙ্গী ইজতেমা ময়দান তাবলীগের শুরায়ী নেজামের দায়িত্বশীলদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ প্রসঙ্গে তাবলিগের শুরায়ী নেজামের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও সকল কার্যক্রম শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে সম্পন্ন হবে।
ইজতেমার ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অভ্র জ্যোতি বড়াল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিএমপি হাফিজুর রহমান, শুরায়ী নেজামের ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, ইঞ্জিনিয়ার মেসবাহ, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, ওলিউল্লাহ, জমির আলী, মাওলানা যোবায়ের, তারেক রহমান, আবু উবায়দা প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments